গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও
নেদারল্যান্ডস ৭ : ০ গ্রিস সার্বিয়া ১ : ৩ জার্মানি ৩৩ মিনিটেই ৪ গোল। তিয়ানি রেইন্ডার্সের হ্যাটট্রিক! প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য তখনই লিখে ফেলেছে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত গ্রিসের জালে গুনে গুনে ৭ গোল। নেশনস লিগে এমন বিধ্বংসী জয়ে কোয়ার্টার ফাইনালের আরও কাছে চলে গেল ডাচরা। আমস্টারডামে নেদারল্যান্ডসের এই দাপুটে জয়ের দিনে বেলগ্রেডে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচের ৪ মিনিটের মাথায় ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গ্রিসের…